6 November 2026, 23:14 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

কুয়েটে পাঁচ শিক্ষকসহ সাতজন বরখাস্ত

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 29 October 2026, 23:53 · Latest coverage: 29 October 2026, 23:53

Primary story

Daily Probaha Bangla

কুয়েটে পাঁচ শিক্ষকসহ সাতজন বরখাস্ত

· Bangladesh

প্রবাহ রিপোর্ট ঃ শৃঙ্খলা ভঙ্গ, ভুয়া অভিজ্ঞতার সনদ ব্যবহার করে চাকরি গ্রহণ এবং নিয়োগে বয়সসংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অভিযোগে পাঁচ শিক্ষক, এক কর্মকর্তা ও এক কর্মচারীকে বরখাস্ত করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় তদন্তের ভিত্তিতে তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অভিযোগের পরিপ্রেক্ষিতে সাতজনকেই দীর্ঘদিন সাময়িক বরখাস্ত রাখা হয়েছিল।

বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শিল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের অধ্যাপক ড. সুব্রত তালুকদার, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় ম-ল এবং হিউম্যানিটিজ অ্যান্ড বিজনেস বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা ও সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest