6 November 2026, 21:40 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 30 October 2026, 08:22 · Latest coverage: 30 October 2026, 08:22

Primary story

Silkcity News Bangla

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

· International

ইসরায়েলের নির্বাচনের পর প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু একটি অভিযোগ করেছেন। তা হলো—নির্বাচনে আরব দলগুলোর নজিরবিহীন সাফল্যের পেছনে আংশিক দায় রয়েছে ভোট জালিয়াতির। যদিও এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাননি। আরব নেতারাও জালিয়াতির বিষয়টি নাকচ করেছেন। তাঁরা উল্টো নেতানিয়াহুর বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ এনেছেন।

ইসরায়েলের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার। এই নির্বাচনে ইসরায়েলের আরব নাগরিকেরা ব্যাপক অংশগ্রহণ করেছেন। ফলে নেতানিয়াহু বা তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীদের কারোরই সহজে ক্ষমতায় বসার পথ খোলা থাকেনি। এমন পরিস্থিতিতে আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহু এবং তাঁর কট্টর ডানপন্থী মিত্রদের বক্তব্য আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে।

ইসরায়েলি কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, ভোট জালিয়াতির যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, আরব দলগুলোর বিরুদ্ধে আক্রমণ জোরদার করে নেতানিয়াহু হয়তো তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে এমন অবস্থায় ফেলতে চাইছেন, যাতে তিনি আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের কথা চিন্তা করতে না পারেন।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest