১ নভেম্বর ২০২৬, ১৭:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও ২ জন আটক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ · সর্বশেষ প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৬

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও ২ জন আটক

· অপরাধ

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতা শাকিল ইসলাম নিহতের ঘটনায় আলামিন (২৬) ও আনিসুর (২৫) নামের আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নাটোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার ধারাবাড়িষা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই দুজনকে আটক করা হয়।

এর আগে একই ঘটনায় নাটোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটি টিম নাটোর বড়াইগ্রামের গুরুদাসপুরের এমপি আব্দুল আজিজের বড় ছেলে মিন্টুকে নিজ বাসা থেকে আটক করেছিল।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন শাকিল। এরপর ২৬ অক্টোবর দিবাগত রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাকিল গুরুদাসপুর পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ