
এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা ৩ বছর বাড়ল
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এর ফলে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের নির্ধারিত সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদে এ-সংক্রান্ত প্রস্তাবটি গৃহীত হয়।
এই সিদ্ধান্তকে বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর ফলে অর্থনীতির সক্ষমতা বাড়ানো, রফতানি বহুমুখীকরণ এবং এলডিসি-সংশ্লিষ্ট বাণিজ্যসুবিধা ও আন্তর্জাতিক সহায়তা হারানোর সম্ভাব্য প্রভাব মোকাবিলার প্রস্তুতি নেয়ার জন্য বাংলাদেশ অতিরিক্ত সময় পাবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗