
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্ত কমিটি গঠন
ঢাকা: জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদফতরের পরিচালক এয়ার কমডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)-কে সভাপতি করে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্য সচিব হিসেবে আছেন ব্যবস্থাপক (আইন বিষয়ক)। কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরাবর প্রতিবেদন জমা দিতে হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗