৩০ অক্টোবর ২০২৬, ২২:৩৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নাঈমের ঘুর্ণিতে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ১৩:০৯ · সর্বশেষ প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ১৩:১৬

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

নাঈমের ঘুর্ণিতে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

· খেলা

গতকাল সুবিধাজনক অবস্থানে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করা বাংলাদেশ আজ দিনের প্রথম সেশনে খুব একটা ভালো করতে পারেনি। আজ প্রথম সেশনে ৭৯ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সেশনের শেষ বলে জাস্টিন গ্রিভসকে ফিরিয়ে দেন নাঈম হাসান। সেই নাঈম লাঞ্চ থেকে ফিরে রীতিমতো ঘুর্ণি জাদু দেখালেন!

দলীয় ২৪৫ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের শেষ তিন ব্যাটারদের ফিরিয়ে দিয়েছেন নাঈম। ক্যারিবিয়ানরা গুটিয়ে গেছে সেই ২৪৫ রানেই। যাতে প্রথম ইনিংসে ২৭ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে বাংলাদেশ। সাদমান ইসলামের সেঞ্চুরিতে প্রথম ইনিয়সে ২৭২ রান তুলেছিল বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ১৩৪ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ৪৩ রানে অপরাজিত থাকা চন্দরপল আজও ধৈর্য নিয়ে ব্যাটিং করে যাচ্ছিলেন। এর মধ্যে দিনের ষষ্ঠ ওভারে ১৬৪ বল খেলে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি পূর্ণ করেন চন্দরপাল। তবে তাঁর ইনিংস আর বড় হতে দেননি শরীফুল। ৫৯তম ওভারে শরিফুলের বলে স্লিপে ক্যাচ দিয়ে ১৮২ বলে ৫৬ রান করে ফেরেন চন্দরপল।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

Arthosuchak বাংলা

নাঈমের ঘূর্ণিতে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ২৭ রানের লিড পেল বাংলাদেশ

· বাংলাদেশ

মূল সংবাদ দেখুন →

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ