
ময়মনসিংহে ২০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি সন্তোষ সাহা গ্রেপ্তার
ময়মনসিংহ নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল (২০ লিটার) স্থানীয়ভাবে তৈরি দেশীয় তরল চোলাই মদসহ শ্রী সন্তোষ সাহা (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন ১নং পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
গ্রেপ্তারকৃত শ্রী সন্তোষ সাহা জেলার ত্রিশাল উপজেলার ধলা গ্রামের বিসম্বর সাহার ছেলে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗