
জাপান সফরে বঙ্গোপসাগর-সমুদ্রপথ নিয়ে কোনো আলোচনা হয়নি : হুমায়ুন কবির
বাংলাদেশ ও জাপানের আলোচনায় বঙ্গোপসাগরের রুট কিংবা সমুদ্রপথ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘আমরা এখানে বঙ্গোপসাগরের রুট নিয়ে আলোচনা করতে যাইনি, সমুদ্রপথ নিয়েও আলোচনা করতে যাইনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর শেষে শুক্রবার (৩০ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাপানের সঙ্গে বিকল্প নিরাপদ সমুদ্রপথ এবং সি-ওপেন ইনিশিয়েটিভ ৩.০ নিয়ে আলোচনা সম্পর্কে তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় নির্দিষ্ট বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে আলোচনা করিনি। এসব বিষয়ে আলোচনা করতে হলে অন্য রাষ্ট্রগুলোকেও প্রয়োজন।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗