
কৃষি কাজ ছেড়ে মাছ চাষে ঝুঁকছেন কৃষক, প্রতিদিন কেনাবেচা ২০ কোটি
রাজশাহী বিভাগে রুই-কাতলাসহ কার্পজাতীয় মাছ চাষে ঘটেছে ব্যাপক সম্প্রসারণ। বিভাগের আট জেলায় বছরে উৎপাদিত হচ্ছে প্রায় ৬ লাখ মেট্রিক টন মাছ।
স্থানীয় চাহিদা মিটিয়ে এর মধ্যে প্রায় দেড় লাখ মেট্রিক টন মাছ যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়।
প্রতিদিন বিকেল থেকে ভোর পর্যন্ত শত শত ট্রাকে করে পরিবহন করা হচ্ছে এসব তাজা মাছ। সংশ্লিষ্টদের হিসাবে, এ অঞ্চলে প্রতিদিন ২০ কোটি টাকার বেশি মাছ বিক্রি হচ্ছে।মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের আট জেলায় মোট পুকুর আছে ৪ লাখ ৪৯ হাজার ৬৫৩টি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
