
নির্বাচনে হারের পর বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নেতানিয়াহুর
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এ অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকট ও আরব দলগুলোর শীর্ষ নেতারা।
নেতানিয়াহুর দল লিকুদ পার্টি ইসরায়েলের আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছে। কাতার ও তুরস্ক থেকে এসব দল অবৈধ অর্থায়ন পেয়েছে কি না, তা খতিয়ে দেখছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইত।
তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগগুলোকে ‘হাস্যকর ও বিপজ্জনক’ বলে প্রত্যাখ্যান করেছে। দোহার বিরুদ্ধে ইসরায়েলি রাজনীতিকেরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেছে দেশটি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



