
ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই জয়ী হয়েছে ডেমোক্র্যাটরা। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলো তারা। রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান, গাজা ও ইউক্রেনের সংঘাতগুলোর বিষয়ে কী পদক্ষেপ নেয়, তা দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব।
এই নির্বাচনকে মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলোর ওপর একটি গণভোট হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর বিষয়ে তার নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই রায় এসেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ইউরোপীয় নেতারা বুধবার (৪ নভেম্বর) নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, জানুয়ারিতে দায়িত্ব গ্রহণকারী ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন আইনপ্রণেতারা আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের (ইউরোপ ও যুক্তরাষ্ট্র) ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনরুদ্ধারে সহায়তা করবেন। একইসঙ্গে, রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের কমে আসা সমর্থনকে পুনরায় জোরদার করবেন। অন্যদিকে, ট্রাম্প ইউক্রেনের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। তিনি জ্বালানি সংকটের জন্য রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনের হামলাকে দায়ী করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ দাবি করেছেন এবং রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




