লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন
লাখাই প্রতিনিধি ॥ “মেধার বিকাশ, জ্ঞানের প্রসার” এই স্লোগানকে ধারণ করে গতকাল (৩০ অক্টোবর) শুক্রবার, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, হবিগঞ্জ জেলা শাখার অধীনস্থ লাখাই উপজেলা শাখার উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অত্যন্ত সফল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে শুরু হয়ে ১১ ঘটিকা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লাখাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কালাউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই মেধাবৃত্তি পরীক্ষাটি সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালীন পুরো কেন্দ্রজুড়ে এক আনন্দঘন ও উৎসাহব্যঞ্জক পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত ছিল পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
পরীক্ষার সার্বিক কার্যক্রম ও কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন কালাউক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মো. আব্দুল মোত্তালেব। এ ছাড়া পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সাবেক চেয়ারম্যান মাওলানা রবিউল হাসান এবং মুড়িয়াউক চৌধুরী আজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মাওলানা আক্তার ফারুক, লাখাই উপজেলা কিশোর কন্ঠ পাঠক ফোরামের সাবেক পরিচালক মোঃ হাবিবুর রহমান, শেখ মোঃ শহিদুল্লাহ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
