
সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার
সিলেট: সিলেট শিক্ষা বোর্ডে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষাবোর্ডে রীতিমত বিপর্যয় নেমে এসেছে। বোর্ডের প্রায় অর্ধেক শিক্ষার্থীই পাস করতে পারেনি।
বোর্ডে সামগ্রিক পাসের হার মাত্র ৫০ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই এবার উত্তীর্ণ হতে পারেননি। এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা মানবিক বিভাগের, যেখানে অর্ধেকের বেশি শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। গত ২০ বছরের মধ্যে এটিই সিলেট শিক্ষা বোর্ডে সর্বনিম্ন পাসের হার।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন সই করা বোর্ডের প্রকাশিত ফলাফল পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন বিভাগে পাসের হারে বড় ধরনের ব্যবধান রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
