১০ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, এইচএসসির ফলে বড় ধস
সূত্র: Sarabangla / শিক্ষা

সংবাদ থেকে
ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে বড় ধরনের অবনতি হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এবার সর্বোচ্চ জিপিএ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
গত এক দশকের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০১৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৭২ শতাংশ। ২০১৭ সালে তা কমে ৬৬ দশমিক ৬৭ শতাংশ এবং ২০১৮ সালে ৬৪ দশমিক ৬৭ শতাংশে নেমে আসে। ২০১৯ সালে আবার বেড়ে হয় ৭২ শতাংশ।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



