২ নভেম্বর ২০২৬, ১৮:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাতের আঁধারে টাওয়ারের ব্যাটারি চুরি, চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

৪টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ৪টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ০০:০০ · সর্বশেষ প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ১৪:০০

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

রাতের আঁধারে টাওয়ারের ব্যাটারি চুরি, চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

· অপরাধ

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের টাওয়ার থেকে ব্যাটারি চুরির অভিযোগে আন্তজেলা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম ও কুমিল্লায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস, দুটি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ব্যাটারির বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার লাকসামের মো. সোহাগ (৩৪), মো. শামসুদ্দিন (৪১), মো. মোজাম্মেল হক (৩২) ও মো. সাইফুল ইসলাম স্বপন (৪৪), কুমিল্লা সদর দক্ষিণের মো. ইউনুস (৪২) এবং ঢাকার কেরানীগঞ্জের সাহিদ হোসেন ওরফে শিবলু (৩২)।

পুলিশ জানায়, গত ৩১ আগস্ট ভোরে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হেঁয়াকো বাজার এলাকায় গ্রামীণফোনের একটি টাওয়ারের বিটিএস (বেস ট্রান্সসিভার স্টেশন) কক্ষের তালা ও নিরাপত্তাবেষ্টনী ভেঙে চারটি ব্যাটারি চুরি হয়। এর কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে ছয়টি ব্যাটারি চুরি করা হয়। এসব ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা করে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

Dainik Purbokone বাংলা

ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

· অপরাধ

মূল সংবাদ দেখুন →

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ