ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে অধিকাংশ সূচকের পতনের পাশাপাশি কমেছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা। তবে এ সময়ে দৈনিক গড় লেনদেন ও গড় শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা বা ১ দশমিক ০৪ শতাংশ।
এদিকে সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৪১৭ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪৫০ দশমিক ৬৩ পয়েন্ট। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে সূচকটি ৩৩ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗