
চাঁদপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার ৫৯ শিক্ষার্থীর কুরআন হিফজের যাত্রা শুরু
বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা ও মাদ্রাসা বোর্ডে শীর্ষস্থান অর্জনকারী প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত চাঁদপুর তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ষষ্ঠ সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৫৯ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর শহরের নতুন বাজারস্থ চাঁদপুর রাজবাড়ি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান করেন হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস আবু বকর সিদ্দিক।
তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার চাঁদপুর শাখার প্রধান মো. ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক ও হিফজুল কুরআন বিভাগের প্রধান আ খ ম মাসুম বিল্লাহ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗