
সুবলং চ্যানেল সাঁতারে বগুড়ার চার সাঁতারুর বাজিমাত
রাঙামাটির কাপ্তাই হ্রদের সুবলং চ্যানেলে ১৩ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সাঁতার প্রতিযোগিতায় বাজিমাত করেছেন বগুড়া জেলার চার সাঁতারু। দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া ২৭ প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম, দুটি তৃতীয় ও চতুর্থ স্থানসহ চারটি অবস্থানই নিজেদের করে নিয়েছেন তাঁরা। আজ শনিবার (৩১ অক্টোবর) জেলা প্রশাসন, রাঙামাটি পার্বত্য জেলার আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বগুড়ার হয়ে অংশ নেন রাব্বি, মেহেদী, নয়ন ও আব্দুল্লাহসহ আরো অনেকে।
প্রতিযোগিতায় রাব্বি রহমান প্রথম স্থান অধিকার করেন। মেহেদী হাসান ২য়, নয়ন ইসলাম তৃতীয় এবং আব্দুল্লাহ আল মাহি চতুর্থ স্থান অর্জন করেন। চার সাঁতারুর এমন সম্মিলিত সাফল্যে প্রতিযোগিতায় বিশেষভাবে আলোচনায় উঠে আসে বগুড়া জেলা। ৫ম স্থান অধিকার করেন রাঙামাটির সন্তান মোঃ হাফিজুর রহমান।
সকাল ৮টায় বরকল উপজেলার সুবলং বাজারসংলগ্ন ঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়। পাহাড়ঘেরা কাপ্তাই হ্রদের ১৩ দশমিক ৫ কিলোমিটার জলপথ পাড়ি দিয়ে দুপুর ১২টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বোটঘাটে পৌঁছানোর মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗