
ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্পিরিট হ্যালোইন নামের একটি অস্থায়ী দোকানে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় ছয়জন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সোলানো টাউন সেন্টার মলে এ ঘটনা ঘটে বলে জানায় নিউইয়র্ক পোস্ট।
বিষয়টি নিশ্চিত করে ফেয়ারফিল্ডের পুলিশপ্রধান ড্যান মার্শাল বলেন, সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৪৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত ওই মলে গুলির ঘটনা ঘটে। হামলার পর সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗