
প্রকৃতির ভারসাম্য রক্ষায় ইসলামের নির্দেশনা
বিশ্বজাহানে যা কিছু আছে, সবকিছুর মালিক মহান আল্লাহ। মানুষ ক্ষণিকের জন্য সেগুলোর পাহাদার মাত্র।
পৃথিবীর সম্পদ ভোগ করার অধিকার মানুষের আছে, কিন্তু তা ধ্বংস করার অবাধ অধিকার কারো নেই। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘হে বনি আদম, তোমরা প্রতি সালাতে তোমাদের বেশভূষা গ্রহণ করো এবং খাও, পান করো ও অপচয় কোরো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ, আয়াত : ৩১)
ইসলামের দৃষ্টিতে প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ কেবল সামাজিক সচেতনতা নয়; বরং সহিহ নিয়তে করলে তা মহান আল্লাহর ইবাদতের অংশ হয়ে উঠতে পারে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗