
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘অমানুষদের কারখানা’: ফজলুর রহমান
শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।
বক্তব্যে ফজলুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম ও নিজামীর ছবি টাঙানো হয়। এমন পরিস্থিতিতে সেখানে পড়াশোনা কিংবা শিক্ষকতা করার প্রয়োজন আছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়টির সমালোচনার পাশাপাশি এর ঐতিহাসিক অবদানও স্মরণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা গুণী শিক্ষাবিদ, গবেষক ও সাহিত্যিকদের অবদানের কথা তুলে ধরেন। তাঁদের মধ্যে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, আহমদ শরীফ ও হুমায়ুন আজাদের নাম উল্লেখ করেন তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗