
খুলনায় ১১ দলের কর্মসূচি চলাকালে ফুলবাড়িগেটে ফাঁকা রাস্তায় ককটেল বিস্ফোরণ
স্টাফ রিপোর্টার: ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে পথসভা চলাকালে ফলবাড়িগেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণ টি গাড়িবহর লক্ষ্য করে হয়নি ফাঁকা রাস্তার উপর হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। শনিবার দুপুর সাড়ে ৩ টার দিকে খুলনা থেকে ফুলতলা উপজেলার পথসভায় যাওয়ার পথে, ফুলবাড়ীগেট এলাকার, শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়াও জামায়াতের একটি তোরনে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়ি বহর, খুলনা থেকে ফুলতলার উদ্দেশ্যে যাচ্ছিল। ফুলতলা বাজারে পথসভা শেষে সেখান থেকে যশোরে যাওয়ার কথা। লংমার্চের গাড়ি বহর ফুলবাড়ী গেট পার হওয়ার আগে শহীদ মিনারের পেছনের রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় ছিল। হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনায় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। পরে পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে ফুলবাড়িগেট এলাকার একটি তোরণে আগুণ ধরিয়ে দেয়া হয়। পরে লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত থানায় কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


