
মেহেরপুরে জামায়াতের অভিযোগের পর যুবদলের প্রতিবাদ
মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলনে চাঁদাবাজি, সন্ত্রাস, ব্যবসায়ীদের নির্যাতন ও টর্চার সেলের মতো গুরুতর অভিযোগে যুবদলের নাম জড়ানোর প্রতিবাদ জানিয়েছে মেহেরপুর জেলা যুবদল। সংগঠনটির দাবি, অভিযোগে উল্লেখ করা মিঠুন যুবদলের কোনো ইউনিটের কোনো পদে দায়িত্বশীল নন। তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না।
গত শুক্রবার জামায়াতের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ উত্থাপনের এক দিন পর গতকাল শনিবার জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ ও সাধারণ সম্পাদক মো. কাওছার আলী স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
লিপিতে বলা হয়, যুবদলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস কিংবা সাধারণ মানুষকে হয়রানি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
