
খুলনা বিভাগে ডেঙ্গু ২০ হাজার ও হামে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে গত ১৫ মার্চ থেকে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৬১১। ডেঙ্গুতে চলতি বছর এ পর্যন্ত ৭৯ জনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হামে মারা গেছেন ৫৮ জন। দুই রোগে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১৩৭। বর্তমানে শুধু ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের কার্যালয়ের গতকাল শনিবারের পৃথক দুটি প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত চলতি বছরে খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৮৮৪ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৩৫৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ১ হাজার ১৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ১৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৮ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗