
আমার বাবাকে হত্যা করতে চাইছে : ইমরান খানের ছেলের অভিযোগ
প্রবাহ রিপোর্ট ঃ পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছেন তার ছেলে সুলাইমান খান। বাবাকে কারাগারে নির্যাতন করা হচ্ছে এবং তাকে হত্যা করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।
এজন্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দায়ী করেছেন সুলাইমান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সুলাইমানের দাবি, গত আগস্টের পর থেকে পরিবারের সদস্য ও ইমরান খানের আইনজীবীরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
এর আগে ইমরান অভিযোগ করেছিলেন, কারাগারে তাঁকে নির্যাতন করা হচ্ছে এবং তাঁর জীবন বিপন্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সুলাইমান লেখেন, ‘আগস্টে আমার বাবা স্পষ্টভাবে বলেছিলেন, তাকে নির্যাতন করা হচ্ছে এবং মিসরের সরকার যেমন মোহাম্মদ মুরসিকে হত্যা করেছিল, পাকিস্তানের শাসকগোষ্ঠীও তাকে একই পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗