
খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের সভায় জনসমুদ্র
সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে পিছপা হবোনা : মামুনুল হক
স্টাফ রিপোর্টার ঃ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দেওয়া হলে গ্রাম-বাংলার মানুষকে নিয়ে ঢাকায় যাওয়ারও আহ্বান জানান তিনি। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবিতে লংমার্চের সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দাবিগুলো কোনো দলীয় বা নির্বাচনী দাবি নয়; বরং দেশের প্রত্যেক নাগরিকের দাবি। জুলাই গণহত্যাসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত হত্যাকা-ের বিচার, চাঁদাবাজি বন্ধ, অর্থ পাচার রোধ এবং কৃষকের সার নিশ্চিত করার দাবিতে আমরা মাঠে নেমেছি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗