
নগরীতে ১১ দলীয় জোটের লংমার্চকালীন ককটেল বিস্ফোরণ ও তোরণে আগুন : হতাহত নেই
স্টাফ রিপোর্টার : সাত দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ চলাকালীন খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেট এলাকায় কয়েকটি ককটেল বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। এর আগে লংমার্চকে স্বাগত জানিয়ে নির্মিত তোরণেও আগুন দেয় অজ্ঞাত দুষ্কৃতকারীরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে তিনটার পর হেলমেট পরিহিত অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ফুলবাড়িগেট বাস স্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের ঘটনায় লংমার্চকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নারী পুরুষরা আতংকিত হয়ে পড়েন।
খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ বলেন, লংমার্চের গাড়ি বহর ফুলতলার উদ্দেশ্যে ফুলবাড়ি গেট অতিক্রমকালে কতিপয় দুষ্কৃতকারী গাড়ি বহরকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।ি এছাড়া এ ঘটনার কিছুক্ষণ আগে নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানানোর জন্য নির্মিত তোরণেও আগুন দেয় দুর্বৃত্তরা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗