এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করতে হবে
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গতকাল শনিবার প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রায় ৬ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল পাননি। তারা চাইলে আজ রোববার থেকে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও ফি পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গত ৩০ অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে ফল পুনর্নিরীক্ষণের এ তথ্য জানানো হয়।
ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করতে হবে। আবেদন করতে হবে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
