৫ নভেম্বর ২০২৬, ১৬:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ফ্রান্সে মূল্যবৃদ্ধির প্রতিবাদ, মিছিলে সংহতি মেলাঁশোঁর

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১১:২২ · সর্বশেষ প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১১:২২

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

ফ্রান্সে মূল্যবৃদ্ধির প্রতিবাদ, মিছিলে সংহতি মেলাঁশোঁর

· আন্তর্জাতিক

ফ্রান্সে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলা আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই বিক্ষোভের অংশ হিসেবে শনিবার (৩১ অক্টোবর) প্যারিসে আয়োজিত বিক্ষোভে ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ও ‘ফ্রান্স আনবাউড’-এর নেতা জঁ-লুক মেলাঁশোঁকে অংশ নিতে দেখা যায়।

এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবারের এই বিক্ষোভে প্রায় ১৫ হাজার মানুষ যোগ দেয়। হ্যালোউইনের উৎসবের সুযোগ নিয়ে বিক্ষোভকারীরা যাতে মুখ লুকিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য দেশজুড়ে প্রায় ৭০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই কর্মসূচি পালিত হয়েছে এবং দুপুর ২টা পর্যন্ত পুলিশ মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে। তবে নিরাপত্তার স্বার্থে প্যারিস মেট্রোপলিটন এলাকার ৪০টিরও বেশি মেট্রো ও শতোকরের স্টেশন বন্ধ রাখা হয়েছিল।

সেপ্টেম্বরের শেষ দিক থেকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সংখ্যালঘু সরকারের ২০২৭ সালের বাজেট নিয়ে আলোচনার পর এই আন্দোলন দানা বাঁধতে শুরু করে। সরকারের ঋণ জিডিপির প্রায় ১২০ শতাংশে পৌঁছানো এবং ঋণের খরচ বাড়ায় জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি উঠেছে। এ ছাড়া স্কুলগুলোর বেহাল দশা, অতিরিক্ত ভিড় এবং ভর্তির বৈষম্যমূলক ব্যবস্থার প্রতিবাদে শিক্ষার্থীরাও ট্রেড ইউনিয়ন ও ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীদের সঙ্গে রাজপথে নেমেছে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ