7 November 2026, 09:10 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

গান, নাচ, আবৃত্তি ও নাটকে ত্রিতরঙ্গের হৈমন্তিক সন্ধ্যা

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 1 November 2026, 11:22 · Latest coverage: 1 November 2026, 11:22

Primary story

গান, নাচ, আবৃত্তি ও নাটকে ত্রিতরঙ্গের হৈমন্তিক সন্ধ্যা

· Bangladesh

গান, নাচ, আবৃত্তি, নাটক আর কথামালায় বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের ‘হৈমন্তিক সন্ধ্যা ’২৬’। শুক্রবার (৩০ অক্টোবর) নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রায় চার ঘণ্টার এই আয়োজনে অংশ নেন বিভিন্ন অঙ্গনের শিল্পীরা। পরিবেশনার পাশাপাশি আলোচনায় উঠে আসে সমাজ পরিবর্তনে সংস্কৃতিকর্মীদের ভূমিকার কথাও।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে দেশের কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের সোচ্চার হতে হবে। রাষ্ট্রের অন্যায়-অবিচারের বিরুদ্ধে শিল্পী ও সংস্কৃতিকর্মীরা প্রতিবাদে এগিয়ে না এলে দেশ কখনো শুদ্ধ পথে চলতে পারবে না। দেশ গড়তে সুস্থ ধারার সংস্কৃতিচর্চাকে আরও গতিশীল করতে হবে।

ত্রিতরঙ্গের সদস্য সচিব লেখক ও গবেষক খন রঞ্জন রায়ের সঞ্চালনায় আলোচনা পর্বে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক কবি ও নাট্যকার শহীদ মিয়া বাহার। তিনি বলেন, নানা ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় পেরিয়েও ত্রিতরঙ্গ সুস্থ ধারার সংস্কৃতিচর্চায় অবিচল থেকেছে।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest