
গাইবান্ধায় ওজন বাড়াতে মাংসের সঙ্গে পানি মেশানোর অভিযোগ
গাইবান্ধা: সীমিত আয়ের সংসারে গরুর মাংস এখন অনেকটাই বিলাসী খাবার। মধ্যবিত্ত পরিবারের অনেকের পাতে নিয়মিত জোটে না এক টুকরো মাংসও। অতিথি এলে কিংবা বিশেষ কোনো উপলক্ষ ছাড়া গরুর মাংস কেনা হয়ে ওঠে না অনেক পরিবারের। অথচ সেই মাংস কিনতে গিয়েও প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা। অভিযোগ উঠেছে, মাংসের ওজন বাড়াতে পানি মেশানো হচ্ছে। চর্বি ও ফুসফুস পানিতে ভিজিয়ে রেখে বিক্রি, ওজন পরিমাপে কারসাজি এবং ভালো মাংসের সঙ্গে নিম্নমানের মাংস মিশিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে।
গাইবান্ধার বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। ক্রেতাদের অভিযোগ, মাংসের সঙ্গে পানি ও অতিরিক্ত চর্বি মিশিয়ে ওজন বাড়ানো হচ্ছে। এতে একদিকে যেমন ক্রেতারা প্রকৃত মাংসের তুলনায় কম পণ্য পাচ্ছেন, অন্যদিকে স্বাদ ও গুণগত মান থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।
ক্রেতাদের অভিযোগ অনুযায়ী, এক কেজি মাংসে প্রায় ১০০ গ্রাম অতিরিক্ত পানি থাকলে ওই পানির দামই দাঁড়ায় ৭০ থেকে ৭৫ টাকা। অর্থাৎ মাংসের দামে পানি কিনতে হচ্ছে ক্রেতাদের।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


