
দামুড়হুদায় অবৈধ ম্যাজিক জাল পুড়িয়ে বিনষ্ট
দামুড়হুদা উপজেলায় মোবাইল কোটের মাধ্যমে ভৈরব নদ থেকে অবৈধ ম্যাজিক জাল অপসারণ করা হয়েছে। দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে ৮০০মিটার ৪০টা চায়না দুয়ারি জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার হেমায়েত পুর ভৈরব নদ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন। মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗