৬ নভেম্বর ২০২৬, ২৩:৩৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বোর্ডে ফল বিপর্যয়ের মাঝেও আলো ছড়াল রাজশাহী কলেজ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১৮:৪৪ · সর্বশেষ প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১৮:৪৪

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

বোর্ডে ফল বিপর্যয়ের মাঝেও আলো ছড়াল রাজশাহী কলেজ

· শিক্ষা

রাজশাহী: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে যখন বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে, তখন সেই হতাশার বিপরীতে সাফল্যের আলো ছড়িয়েছে রাজশাহী কলেজ।

বোর্ডে পাসের হার নেমে এসেছে ৪৫ দশমিক ০৬ শতাংশে। পরীক্ষায় অংশ নেওয়া অর্ধেকেরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তবে বোর্ডের এমন ফল বিপর্যয়ের মধ্যেও রাজশাহী কলেজে পাসের হার প্রায় শতভাগ। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৪১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৩৯ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫০ জন শিক্ষার্থী।

ফল প্রকাশের পর রাজশাহী কলেজ ক্যাম্পাসে দেখা যায় আনন্দের চিত্র। কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কারও মুখে সাফল্যের হাসি, কেউ আবার কৃতিত্বের পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদানের কথা বলছে। সন্তানদের ভালো ফলাফলে খুশি অভিভাবকেরাও। তাদের অনেকের চোখে এখন সন্তানদের ঘিরে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পেশাজীবনের স্বপ্ন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ