
শ্রমিক বিক্ষোভে ৩ শতাধিক পোশাক কারখানা ছুটি
সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। রবিবার (১ নভেম্বর) সকাল থেকে রাজধানীর মিরপুরের কয়েকটি মোড় অবরোধ করেন শ্রমিকরা।
একই দাবিতে আন্দোলন হয়েছে পোশাক শিল্প এলাকা আশুলিয়া, সাভার ও গাজীপুরে।
আন্দোলনের ফলে এসব এলাকার তিন শতাধিক পোশাক কারখানা ছুটি ছিল বলে জানিয়েছে শিল্প পুলিশ। শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ায় ১৭৭টি পোশাক কালখানা ছুটি ছিল। এদিকে গাজীপুরে ছুটি ছিল শতাধিক কারখানা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗