
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সফদার মারা গেছেন
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ফিরোজশাহ এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন সফদার মারা গেছেন।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
গিয়াস উদ্দিন সফদার ফিরোজ শাহ কলোনী জনকল্যাণ সংস্থার সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗