
তানভীর মোকাম্মেলের “সোজন বাদিয়ার ঘাট” শুটিং সমাপ্ত প্রায়
বিনোদন ডেস্ক: তানভীর মোকাম্মেলের পরিচালনায় কবি জসীমউদ্দীনের অমর লোক-কাহিনী “সোজন বাদিয়ার ঘাট” চলচ্চিত্রটির সত্তর ভাগ শুটিং সমাপ্ত হয়েছে।
“সোজন বাদিয়ার ঘাট” ছবিটির চিত্রনাট্য লিখেছেন তানভীর মোকাম্মেল, চিত্রগ্রহণ করছেন রাকিবুল হাসান, সম্পাদনা করছেন মহাদেব শী, শিল্পনির্দেশনায় রয়েছেন উত্তম গুহ, আবহঙ্গীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু এবং পোশাক ও কাস্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন চিত্রলেখা গুহ।
“সোজন বাদিয়ার ঘাট” চলচ্চিত্রের সহকারী পরিচালকেরা হচ্ছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা, সন্দীপ মিস্ত্রী ও সঙ্গীতা ঘোষ। ছবিটির সহ-প্রযোজক হাসনা মওদুদ জসীমউদ্দীন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗