
নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে ফিরবে সন্ত্রাসী কর্মকাণ্ড: আম্মার
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেছেন, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হলে ক্যাম্পাসগুলোতে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারত্ব ও সিট বাণিজ্যসহ অতীতে বিদ্যমান নানা অনিয়ম ও বিশৃঙ্খলা ফিরে আসবে।
রোববার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আম্মার বলেন, কেবল রাকসু নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনও বর্তমানে অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশন কার্যালয়ের বর্তমান চিত্রই এর একটি বড় উদাহরণ। সেখানে নির্বাচন কমিশন কার্যালয়ের চেয়ার-টেবিল সরিয়ে ফেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও শিক্ষক সমিতির কার্যালয় করার উদ্যোগ নেয়া হয়েছে। আমরা ছাত্র সংসদগুলোর এমন দৈন্যদশা দেখতে চাই না।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗