
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে জার্মানিতে সহিংস বিক্ষোভ, দোকান লুটপাট
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিক্ষা খাতে বরাদ্দের ঘাটতি এবং সরকারি ব্যয় সংকোচনের প্রতিবাদে জার্মানির বিভিন্ন শহরে চলা বিক্ষোভ কর্মসূচি সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার গভীর রাতে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের কেন্দ্রে দাঙ্গাকারীরা দোকানপাটে লুটপাট চালিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার (৩১ অক্টোবর) জার্মানির আর্থিক কেন্দ্র ফ্রাঙ্কফুর্ট ছাড়াও বার্লিন, কোলোন এবং হামবুর্গেও সহিংসতার ঘটনা ঘটেছে।
পুলিশের ভাষ্যমতে, বিক্ষোভকারীরা জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের লক্ষ্য করে আতশবাজি, পাথর ও বোতল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗