৪ নভেম্বর ২০২৬, ১৬:২৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ২১:১২ · সর্বশেষ প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ২১:১২

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা

· আন্তর্জাতিক

নিউজ ডেস্ক: কলকাতায় আবারও বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীন সনাতনী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বঙ্গসেনা নামের একটি সংগঠন। তবে পুলিশের কড়া নিরাপত্তার কারণে উপহাইকমিশনের মূল ফটক পর্যন্ত পৌঁছাতে পারেননি বিক্ষোভকারীরা।

শনিবার শিয়ালদহ স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে সংগঠনের বিপুলসংখ্যক কর্মী-সমর্থকের পাশাপাশি গেরুয়া পোশাক পরা ব্যক্তিরা অংশ নেন। মিছিলটি বিভিন্ন স্লোগান দিয়ে পার্ক সার্কাসে অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের দিকে এগিয়ে যায়।

উপহাইকমিশনের কাছাকাছি পৌঁছালে কলকাতা পুলিশ ডাবল ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়। মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে বিক্ষোভকারীদের থামিয়ে দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সামান্য বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সংগঠনের সদস্যরা।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ