
রাজশাহীতে নির্মাণাধীন ভবনে ৪৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকদের থাকার কক্ষ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
এ ঘটনায় ভবন নির্মাণ প্রতিষ্ঠানের একজন সাইট ইঞ্জিনিয়ারসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, একটি ট্রাকে করে গাঁজার চালানটি সেখানে আনা হয়েছিল এবং এর একাংশ ইতিমধ্যে বিক্রিও করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপশহর ২ নম্বর সেক্টরে ‘সরকার বিল্ডার্সের’ একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকদের থাকার টিনশেড কক্ষে এই অভিযান চালানো হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗