12 November 2026, 09:25 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

কেশবপুরে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 1 November 2026, 23:14 · Latest coverage: 1 November 2026, 23:14

Primary story

Daily Probaha Bangla

কেশবপুরে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

· Bangladesh

কেশবপুর(যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে একটি মাঠ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় নারী ও পুরুষের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁরা স্বামী-স্ত্রী। নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালি গ্রামের মৃত জোবান আলী সর্দারের ছেলে আলেক সর্দার (৪৫) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৩৮)।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কমলাপুর–ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আফসার আলী গাজী বিকেল ৫টার দিকে কপির চারা রোপণের উদ্দেশ্যে মাঠে যান। এ সময় কুদ্দুসের সেচ বোরিং ও ধান ক্ষেতের পাশের এলাকায় এক নারী ও এক পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি তাঁর ভাতিজা শহীদকে বিষয়টি জানান। এরপর স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদ আলী এবং গ্রাম পুলিশ সিরাজুল ইসলামকে অবহিত করা হয়। গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest