8 November 2026, 23:54 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

সার্বিক প্রস্তুতি গ্রহণের বিষয়ে নগর ভবনে এক জরুরি পর্যালোচনা সভা

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 1 November 2026, 23:25 · Latest coverage: 1 November 2026, 23:25

Primary story

Daily Probaha Bangla

সার্বিক প্রস্তুতি গ্রহণের বিষয়ে নগর ভবনে এক জরুরি পর্যালোচনা সভা

· Bangladesh

স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রীর আসন্ন খুলনা সফর উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের বিষয়ে এক জরুরি পর্যালোচনা সভা রবিবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভায় প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী সড়কপথে খুলনায় আগমন করবেন বলে ধারণা করা হচ্ছে। এজন্য মহানগরীর প্রবেশ পথের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি উম্মুক্ত স্থানে বৃক্ষরোপণ, অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে, এমন এলাকা যেন অপরিচ্ছন্ন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

এছাড়া বিশেষ করে গল্লামারী থেকে ময়লাপোতা এবং সোনাডাঙ্গা বাইপাসের সড়কে সংস্কার প্রয়োজন হলে তাও দ্রুত সমাপ্ত করতে হবে। তিনি হাজী মহসিন রোড পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ রোডে ভ্যানের উপরে সবজি, মাছ ও অন্যান্য সামগ্রী বিক্রেতাদের সোমবার থেকে মহিলা মাদরাসার সম্মুখ এলাকায় সরে যাওয়ার অনুরোধ জানানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest