6 November 2026, 18:59 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

নবীগঞ্জে যুব দিবস উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত ॥ ঋণের চেক বিতরণ

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 2 November 2026, 00:57 · Latest coverage: 2 November 2026, 00:57

Primary story

নবীগঞ্জে যুব দিবস উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত ॥ ঋণের চেক বিতরণ

· Bangladesh

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলাউর কবির-এর সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুরুদ্ধ দেব রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে যুব ঋণের চেক এবং সফল প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest