৫ নভেম্বর ২০২৬, ১৮:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ০০:০৭ · সর্বশেষ প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ০০:০৭

প্রধান সংবাদ

TechZoom বাংলা

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

· প্রযুক্তি

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে অতিরিক্ত সেবা ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ উঠেছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজলের (Dazzle) বিরুদ্ধে। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্স শাখা থেকে ফোন কেনার পর এ অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন সাদমান মুহিব (Sadman Muhib) নামের এক ক্রেতা।

ওই ক্রেতার অভিযোগ, ফোনের দাম ও ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা হলেও অতিরিক্ত সেবা নেওয়ার বিষয়ে তাঁর সম্মতি চাওয়া হয়নি। পরে অনলাইন রসিদ দেখে ফোনের মূল দামের বাইরে ১ হাজার ৭৪৬ টাকা ‘Dazzle Care’ বাবদ যুক্ত থাকার বিষয়টি জানতে পারেন তিনি।

সাদমান মুহিবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর ভাগ্নির জন্য ফোন কিনতে ড্যাজলের বসুন্ধরা শপিং কমপ্লেক্স শাখায় যান তিনি। সেখানে ‘রেডমি নোট ১৭’ মডেলের ফোন সম্পর্কে জানতে চাইলে বিক্রেতা তাঁকে ৪জি সংস্করণটি অফিশিয়াল ফোন হিসেবে জানান। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সংস্করণের দাম বলা হয় ৩৩ হাজার টাকা। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সংস্করণটির দাম বলা হয় ৩৭ হাজার টাকা। বিক্রেতা এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার কথাও জানান।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ