
নোনা পানির দেশে সবুজ বিপ্লব, সফল উপকূলের নারীরা
সাতক্ষীরা: চারদিকে নোনা পানি, স্থলভাগের মাটিতে লবণাক্ততা। সুন্দরবনসংলগ্ন উপকূলীয় অঞ্চলজুড়ে এমন বাস্তবতা নতুন নয়। ফলে পানীয় জলের পাশাপাশি কৃষিকাজ ও গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় পানির অভাব এখানকার নিয়মিত চিত্র।
এমন প্রতিকূল পরিবেশে সবজি চাষ ছিল উপকূলের মানুষের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক কৃষিপদ্ধতি ব্যবহার করে নতুন সম্ভাবনা তৈরি করছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকার নারীরা।
সরেজমিনে দেখা যায়, কোথাও মাচা পদ্ধতিতে ঝুলছে সবজি, ব্যাগে মাটি ভরে হচ্ছে আদা চাষ, আবার কোথাও মাদা ও বেড পদ্ধতিতে ফলছে পালংশাক, বেগুন ও ঢ্যাঁড়স। চারদিকে নোনাপানির মধ্যেও সবুজের এমন সমারোহ যেন সম্ভাবনার নতুন গল্প।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


