
আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ভ্যাটসহ এই দাম কার্যকর হয়েছে সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে।
সোমবার সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন দর জানায় বাজুস। সংস্থাটির নির্ধারিত তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
এর আগে ৩১ অক্টোবর টানা দ্বিতীয়বারের মতো সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। সেই দর থেকে এবার আবারও বাড়ল সোনার দাম।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗