
হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজ ক্ষতিগ্রস্ত
হরমুজ প্রণালীতে রোববার একটি জাহাজ অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। এর আগে কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, দেশটির একটি গ্যাসবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন জরুরি বিপৎসংকেত পাঠিয়ে জানিয়েছেন, হরমুজ প্রণালীতে আরেকটি জাহাজ অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, শুক্রবার উপসাগরীয় জলসীমা অতিক্রম করার সময় দেশটির একটি গ্যাসবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু দিয়ে হামলা চালানো হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
