
চার মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি আয় ৩৩৫ কোটি ডলার
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। এ সময়ে দেশটিতে রপ্তানি থেকে আয় হয়েছে ৩৩৫ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৩০০ কোটি ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের মোট পণ্য রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৭০৯ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৫ দশমিক ৮৮ শতাংশ বেশি। মোট রপ্তানি আয়ের প্রায় এক-পঞ্চমাংশ এসেছে যুক্তরাষ্ট্রের বাজার থেকে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার। দেশটির পাশাপাশি তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বাজারেও রপ্তানি আয় বেড়েছে। এর মধ্যে তুরস্কে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে সর্বোচ্চ ৮২ দশমিক ৬৯ শতাংশ। দেশটিতে রপ্তানি আয় হয়েছে ২৯ কোটি ২১ লাখ ৫০ হাজার ডলার।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗