৫ নভেম্বর ২০২৬, ১৭:১৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

খুলনায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিএনপিতে প্রাণচাঞ্চল্য, দফায় দফায় বৈঠক নেতাকর্মীদের

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ১৮:২৩ · সর্বশেষ প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ১৮:২৩

প্রধান সংবাদ

Dainik Purbanchal বাংলা

খুলনায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিএনপিতে প্রাণচাঞ্চল্য, দফায় দফায় বৈঠক নেতাকর্মীদের

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে বাঁধভাঙা উল্লাস ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ বিরতির পর গণতান্ত্রিক বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঐতিহ্যের পথ ধরে আবারও ফিরেছে দেশজুড়ে জনপ্রিয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’। আগামী ৫ নভেম্বর খুলনায় শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর। ওইদিন প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন বিএনপি।

রবিবার (০১ নভেম্বর) মহানগর বিএনপি কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল, মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দলের সাথে আয়োজিত দিনব্যাপী এক যৌথ মতবিনিময় সভায় এসব তথ্য জানান খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ-র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বিসিবি-র পরিচালক শফিকুল আলম তুহিনের পরিচালনায় মতবিনিময় সভা সকাল ১১টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু করেছিল ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের এই জনপ্রিয় মাধ্যমের হাত ধরে অতীতে বহু প্রতিভা জাতীয় অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে দেশের প্রায় ১৬ লাখ ২৩ হাজার তরুণ-তরুণী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন (প্রথম আসরে এই সংখ্যা ছিল মাত্র ১ লাখ ৬৮ হাজার)। নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে ৪,৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ এই বিশাল ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন।

মূল প্রতিবেদন: Dainik Purbanchal

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ