
ফজরের নামাজ শেষে হাঁটছিলেন তিন বৃদ্ধ, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর আলী সরকার (৬৫) এবং গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে মো. কাইয়ুম দেওয়ান (৭৫)। আহত হাশেম বেপারী (৭০) একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗